বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

শিবগঞ্জে বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

Paris
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান। অভিযোগে বলা হয়, গত ২১ অক্টোবর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবির আওতাভুক্ত শিবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের শুন্য পদের বিপরীতে একজন পরিদর্শক পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে গত ২৮ নভেম্বর পরিদর্শক পদের লিখিত পরীক্ষা অনু্ষ্িঠত হয়। লিখিত পরীক্ষায় আল-আমিন, প্লাটিনাম জুবিলী রজনী, জাহাঙ্গীর আলী ও সাহাবিন ইসলামকে উত্তীর্ণ করে ওইদিন বিকাল ৩টায় মৌখিক পরীক্ষায় উপস্থিত আহবান করে নোটিশ বোর্ডে টানানো হয়। অভিযোগে আরো বলা হয়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ উপপরিচালক ও রাজশাহী বিভাগীয় পরিচালকের যোগসাজশে এক নম্বর প্রার্থী আল-আমিনের নিকট হতে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে তাকে নিয়োগ দেয়ার পাঁয়তারা চলছে। এমনকি লিখিত পরীক্ষা অনু্ষ্িঠত হবার আগে আল-আমিনকে একটি খসড়া প্রশ্নপত্র দেয়া হয়। এছাড়া নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির কথোপকথনের অডিও রেকর্ড সংরক্ষণ রয়েছে। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে। শিগগির নিয়োগ স্থগিত করে অপকর্মের মাধ্যমে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান। তবে অভিযোগটি অস্বীকার করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার। অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান। তিনি জানান, রাজশাহী বিভাগীয় পরিচালক বিষয়টি তদন্ত করবেন।


আরোও অন্যান্য খবর
Paris