সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

Paris
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

পুঠিয়া সংবাদদাতা
পুঠিয়ার বেলপুকুরে গলায় ফাঁস দিয়ে ইসরাত জাহান ইশা (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র জামিরা গ্রামে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। ইশা বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজের বিএ ১ম বর্ষে ছাত্রী ও ক্ষুদ্র জামিরা গ্রামের ইউসুফ আলীর মেয়ে। ইশার আত্নহত্যার সঠিক কারণ জানাজায়নি। এলাকাবাসী সুত্রে জানাগেছে, সকালে ইশা তার বড় ভাইয়ের ছেলেকে নিয়ে বাড়ির বাহিরে ঘুরাঘুরি করছিলো। পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলো। এসময় বড় ভাইয়ের ছেলেকে একটি টুলে রেখে সবার অজান্তে তার সয়ন কক্ষের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ছেলেকে একা টুলে বসে থাকতে দেখে তার মা ইসাকে দেখতে না পেয়ে ইসার খোঁজ করে। এসময় ইশার শয়ন কক্ষে গিয়ে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে ইশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ইশার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্তে ছাড়াই দফনের অনুমতি দেওয়া হয়েছে বলে এ কর্মকর্তা জানান।

 


আরোও অন্যান্য খবর
Paris