সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী নগরীতে বিভিন্ন অভিযোগে ২৬ জন গ্রেপ্তার

Paris
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৬ জনকে আটক করা হয়েছে। গত বুধবার ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৭ জন, অন্যান্য অপরাধে ১০ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: আলাউদ্দিন(৩৫), মো: বজলুর সরকার(৫২) ও আলহাজ্ব আব্দুর রাজ্জাক(৬২) ।
রাজশাহী ওয়াকার্স পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া গ্রামের মো: ওয়াহাবের ছেলে। নওহাটা পৌরসভার আওয়ামীলীগের কর্মী বজলুর সরকার এয়ায়পোর্ট থানার মহানন্দাখালী দক্ষিনপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিন সরকারের ছেলে ও পবা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক একই থানার বাড়ইপাড়া গ্রামের মৃত আসমত মন্ডলের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris