বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

রোগীর মৃত্যুর পর পালালেন ডাক্তার-নার্স

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকার ট্রমা সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মোবারক হোসেন (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনরা। এ সময় হাসপাতালের প্রতিটি কক্ষে তালা মেরে ডাক্তার, নার্সসহ কর্মরত সকল স্টাফ পালিয়ে যান। গত মঙ্গলবার রাত ৮টা শুরু হয় এসব ভাঙচুর। রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোবারক হোসেন জেলার লাকসাম উপজেলার কোয়ার গ্রামের মৃত ওসমান গণির ছেলে। পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে মোবারক হোসেন (৫৫) পায়ে পোড়া নিয়ে কুমিল্লা নগরীর নজরুল এভিনিউতে অবস্থিত ট্রমা সেন্টারে ভর্তি হন।

৪টার দিকে পায়ের পোড়া অস্ত্রোপচারের জন্য হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের ডা. সাফায়েত শাহিন তাকে কক্ষে নিয়ে যান। এরপর ওই রোগীকে অজ্ঞান করে অস্ত্রোপচার করা হয়। কিন্তু দীর্ঘ সময়ের মধ্যে জ্ঞান না ফেরায় রোগীর স্বজনরা চিকিৎসকদেরকে বিষয়টি জানান। পরবর্তীতে চিকিৎসক এসে দেখেন রোগী মারা গেছেন। স্বজনদের জানালে রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে পড়েন। এ সময় হাসপাতালের প্রতিটি কক্ষে তালা মেরে ডাক্তার, নার্সসহ কর্মরত সকল স্টাফ পালিয়ে যান।

এরপর রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে যোগাযোগ করেও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। রাতে কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রমা সেন্টারে রোগী মৃত্যুর খবর পেয়ে পুলিশ সেখানে যায়। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে রোগীর স্বজনদের সমাঝোতা হওয়ার পর লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris