বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেপ্তার তিন

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নামেই মামলা করেছে পুলিশ। গত বুধবার রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের গ্রেপ্তার করে। এরপর রাতে তাদের নামে মহানগরীর রাজপাড়া থানায় মামলা করা হয়। রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই জিলালুর রহমান এই মামলার বাদী। গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের সুমন মিয়া (২৪), রাজশাহীর বাগমারা উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের মো. রাকিব (১৯) এবং রাজশাহী মহানগরীর বাকির মোড় এলাকার বাসিন্দা তৌফিকুর রহমান (৩৫)। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বুধবার সকালে জেলা পুলিশের ব্যবস্থাপনায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে পরিদর্শক লক্ষ্য করেন পরীক্ষা দিতে বসা সুমন মিয়ার সঙ্গে প্রবেশপত্রে থাকা ছবির মিল নেই। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সুমন জানান, তিনি রাকিবের হয়ে পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছেন। এরপর ডিবি পুলিশের একটি দল গিয়ে সুমনকে পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী রাকিব ও তার সহযোগী তৌফিকুরকে পুলিশ লাইন সংলগ্ন নদীর পাড় থেকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাদের নামে মামলা দায়ের করা হয়। তিনি আরও জানান, সুমন মিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টায় আছেন। টাকার বিনিময়ে তিনি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রক্সি দেন বলেও জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন। মামলা দায়েরের পর তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 


আরোও অন্যান্য খবর
Paris