বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

গুজবে কান দিয়ে প্রবাহিত না হওয়ার আহবান নওগাঁ ডিসির

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল বলেছেন- বাংলাদেশ সম্প্রীতির দেশ। শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয় এদেশে সব ধর্মের মানুষের বসবাসের সমান অধিকার রয়েছে। বাংলাদেশ চলমান পরিস্থিতিতে কাউকে গুজবে কান দিয়ে প্রবাহিত না হওয়ার আহবান জানান তিনি। বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব পূর্ণমিলনী- ২০২৪ উপলক্ষে মতবিনিময় সভায় এই আহবান জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসক বলেন- যতক্ষণ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে। আমাদের মধ্যে কোন বিবেধ সৃষ্টি হলে বাংলাদেশের মানুষ বিপদের সম্মুখীন হবে। এজন্য সবাইকে সরকারের পাশে থেকে সরকারের হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সম্প্রীতির যে মিলবন্ধন সেটিকে অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, আপনাদের (সংখ্যালঘু সম্প্রদায়) অধিকার, ঐতিহ্য, জীবনধারা এগুলো রক্ষা করার জন্য সরকার বদ্ধপরিকর। এজন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বদা প্রস্তুত রয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবেলায়। চলমান পরিস্থিতিতে কেউ উদ্বিগ্ন হয়ে সাহায্যর প্রয়োজন হলে প্রশাসনকে জানালে ঐক্যবদ্ধভাবে সেই সমস্যা নিরসন করা হবে।
এসময় সুষ্ঠ, সুন্দও ও শান্তিপূর্নভাবে দুর্গোপূজা পালন করতে পারায় প্রশাসনকে ধন্যবাদ দেন পূজা উদযাপন পরিষদের নেতরা। এসময় পুলিশ সুপার কুতুব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈকত ইসলাম , অতিরিক্ত জেলা এইচ এম এরফান, সদর উপজেলা নির্বাহী অফিসার রবিন শীষ, পূজা উদযাপর পরিষদ রানীনগর উপজেলা শাখার সভাপতি চন্দ্রন কুমার মহন্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও ১১টি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris