বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

গণঅভ্যুত্থানে আহত ওশহীদদের স্মরণে নাচোলে দোয়া

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল সরকারি কলেজের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আগস্ট বিপ্লবে ঢাকার মিরপুর-১০ এ সাউথইস্ট ইন্সটিটিউট অব ম্যানেজম্যেন্ট টেকনোলজি কলেজের শিক্ষার্থী আহত উপজেলার ফতেপুর ইউনিয়নের শিংরইল গ্রামের মেহেদী হাসানের পিতা আব্দুল কুদ্দুস এসভায় অংশগ্রহণ করেন।
নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, প্রভাষক শফিকুল আলম, প্রভাষক ড.অজিত কুমার দাস, প্রভাষক ইসরাফিল হক, প্রভাষক গোলাম কবির মোল্লা, প্রভাষক সোহেল আলম প্রমুখ।
সভা শেষে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহত নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংরইল গ্রামের মেহেদী হাসানের পিতা আব্দুল কুদ্দুস এর হাতে কলেজের পক্ষ হতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং ছাত্র-জনতার রক্তে রঞ্জিত দেশের স্বাধীনতাকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানানো হয়। অপরদিকে নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির (আজম), সহকারী শিক্ষক শাহনাজ বেগম, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুর রউফসহ অন্যরা।


আরোও অন্যান্য খবর
Paris