৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে সভা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ৯:২৫ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নওগাঁয় এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে সভা
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : এন্টিবায়োটিকের অপব্যবহার রোধ করার লক্ষ্যে নওগাঁয় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ‘নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময়’। সিভিল সার্জন ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক টি.এম.এ. মমিন, অতিরিক্ত পুলিশ সুপার এহ্সানুর রহমান ভূইয়া, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রায়হান আলম, রানী এনজিও’র প্রধান নির্বাহী ফজলুল হক খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জীবন রক্ষাকারী ঔষধ হিসেবে এন্টিবায়োটিক গুরুতপূর্ণ। এন্টিমাইক্রোবিয়াল ড্রাগ মানে জীবাণু নাশক বা জীবাণুর প্রজনন স্তব্ধকারী ঔষধ যা প্রতিরোধ হিসাবে ব্যবহার করা হয়। তবে অপ্রয়োজনে এন্টিবায়োটিক ব্যবহার এন্টিবায়োটিক বিরোধী জীবাণু তৈরীতে সাহায্য করে যা মানবদেহে অত্যন্ত ক্ষতিকর হিসেবে চিহ্নিত। এজন্য ঘরে ঘরে এই বিষয়ে সচেতন হতে হবে। এন্টিবায়োটিক এর অপব্যবহার রোধ করা এবং নিয়ম মেনে এন্টিবায়োটিক খাওয়ার আহবান জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন