বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

নাচোলে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের শাখা উদ্বোধন

Paris
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর ১৪৮তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় নাচোল পৌরসভা সংলগ্ন জামান টাওয়ারের ৩য় তলায় বর্ণাঢ্য আয়োজনে ব্যাংটির শাখার উদ্বোধন করা হয়। ব্যাংকটির চেয়ারম্যান জিডি(পি), পিএসসি (অবসরপ্রাপ্ত)গ্রুপ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের (অফিসার ইনচার্জ)অধ্যক্ষ শরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য আব্দুল্লাহিল বাকি, অবসরপ্রাপ্ত ব্রীগেডিয়ার জেনারেল নূরুজ্জামান ও ব্যাংকটির রিক্সা বিনিয়োগ প্রকল্পের ঋণগ্রহীতা মোকবুল হোসেন। উদ্বোধন শেষে ব্যাংকের পক্ষ থেকে আল নূর শিশু সদন ও নাচোল কল্যান ফাউন্ডেশনের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এসময় নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম. ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris