বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

নজিপুরে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন

Paris
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

রবিউল ইসলাম, পত্নীতলা : ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে নজিপুর সরকারি কলেজের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেছে নজিপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২০ নভেম্বর) ক্যাম্পাসের জনবহুল স্থানগুলোতে ‘আমাদের ক্যাম্পাস আমরাই রাখবো পরিষ্কার’ স্লোগান লেখা সংবলিত ডাস্টবিন স্থাপন করেন তারা। ডাস্টবিন স্থাপনের বিষয়ে নওগাঁ জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ও পত্নীতলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান বলেন, ছাত্রদল সবসময় ছাত্রবান্ধব কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে আমরা জনাকীর্ণ স্পটগুলোতে ময়লা আবর্জনা রাখার ডাস্টবিন স্থাপন করেছি। অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদল ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে ছাত্র বান্ধব কর্মসূচি অব্যাহত রাখবো। আমি মনে করি ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সকল শিক্ষার্থীর দায়িত্ব এবং কর্তব্য। এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু হোরাইরা বিল্লা, যুগ্ম আহবায়ক আকরাম হোসেন, ছাত্রনেতা সজল, রাজু, মাহমুদুল, মেহেরাব, সাকিব, মশিউর সহ অন্যান্য নেতাকর্মীরা।


আরোও অন্যান্য খবর
Paris