২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ৮:০৩ অপরাহ্ণ | বিভাগ: lead, চাকরি-বাকরি
নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী
বিজ্ঞাপন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন আইজিপি হিসেবে বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার পদে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ পুলিশ বড় রদবদল হয়। ৬ আগস্ট পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান মো. ময়নুল ইসলাম। গতকাল বুধবার ময়নুল ইসলামকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাহারুল আলমকে। অন্যদিকে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানকেও সরিয়ে দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে শেখ মো. সাজ্জাদ আলীকে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদরদপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।

গতকাল বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আপনাদের একটি নতুন তথ্য জানাবো। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য আইজিপি ও ডিএমপি কমিশনারকে পরিবর্তন করে নতুন দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন