৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোর লালপুর উপজেলার নজরুল নগর ঘাটমোড়দহ মডেল কলেজের ৪ তলা বিশিষ্ট ভবনের একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে শিক্ষা প্রতিষ্ঠানটির চত্বরে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ইনতাজ আলী, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান,শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর লালপুরের উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা,লক্ষণবাড়ীয়া চৌমুহিনী উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম,সালামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম,কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ,কে,এম নজরুল ইসলামের সহধর্মিণী বেগম ফজিলা নজরুল প্রমুখ। উদ্বোধন শেষে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন