১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীতে গলায় ছুরি ধরে রুয়েট ছাত্রের টাকা ও মোবাইল ছিনতাই!

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ৯:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
নগরীতে গলায় ছুরি ধরে রুয়েট ছাত্রের টাকা ও মোবাইল ছিনতাই!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরে ছিনতাইকারীর কবলে পড়ে টাকা ও মোবাইল খোয়া গেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। গত মঙ্গলবার রাতে কাজলা অক্টোয়মোড়ে এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর গলায় ছুরি ধরে নগদ টাকা ও মোবাইল কেড়ে নেওয়া হয়েছে বলে জানান রাফি ইমাম (২৫)। রাফি ইমাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইলেকট্রিক্যাল এ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসি) বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

রাফি ইমাম জানায়, তিনি এই এলাকায় ভাড়া থাকেন। রাতে বন্ধুদের সাথে তালাইমারী মোড়ে চা পান করে রুমে ফিরছিলেন। পথে কাজলা অক্টোয়মোড়ে মসজিদের গলিতে অজ্ঞাত দুই ছিনতাইকারী তার পথরোধ করে গলায় ছুরি ঠেকিয়ে মানি ব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয়। মানিব্যাগে ছিলো নগদ ৪৫০ টাকা। আর ১৮ হাজার টাকা মূলের একটি মোবাইল ফোন ছিনিয়ে পালিয়েছে তারা। মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন