বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

মান্দায় ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে ৫ মোটরসাইকেলে অগ্নি সংযোগ, আহত ৪

Paris
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় একটি ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে আরও ৫টি মোটরসাইকেল। এসময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন। গত বৃহস্পতিবার রাত পৌণে ৮টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালিগ্রাম জাগরনী ক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হামলায় আহতরা হলেন, জাগরনী ক্লাবের বর্তমান সভাপতি আবু এহিয়া সরকার হীরা (৫৮), শরীফ উদ্দিন (৩৫), আব্দুল হাকিম (৩২) ও মিঠু হোসেন (৩৪)। আহত শরীফ হোসেন ও আব্দুল হাকিমকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ক্লাবের সভাপতি আবু এহিয়া সরকার হীরা ও মিঠু হোসেন।
জাগরনী ক্লাবের সভাপতি আবু এহিয়া সরকার হীরা বলেন, ‘পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ায় ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে বৃহস্পতিবার রাতে সাধারণ সভার দিন ধার্য্য ছিল। ওই সভায় যোগদানের জন্য সন্ধ্যার পরে দেলুয়াবাড়ি বাজার থেকে একটি ভ্যান নিয়ে রওনা হই। রাত সাড়ে ৭টার দিকে ক্লাবের কাছে পৌছা মাত্র পূর্ব পরিকল্পিভাবে ইউপি সদস্য রাজু আহমদের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়।’
সভাপতি হীরা সরকার আরও বলেন, এ সময় আমাকে বাঁচানোর জন্য শরীফ উদ্দিনসহ অন্যরা এগিয়ে এলে তাদেরও মারধার করা হয়। এতে শরীফ উদ্দিন, আব্দুল হাকিম ও মিঠু হোসেন আহত হন। পরে রাজু আহমদের লোকজন ৫টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ভাঙচুর করে আরও ৫টি মোটরসাইকেল।
নাম প্রকাশ না করার শর্তে জাগরনী ক্লাবের একাধিক সদস্য জানান, শরীফ উদ্দিন ক্লাবের সদস্য নন। এর পরও তিনি সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এতে ঐতিহ্যবাহী ক্লাবটির সুনাম নষ্ট করা হয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য রাজু আহমেদের মোবাইলফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনার এখন পর্যন্ত কেউ এজাহার করেননি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 


আরোও অন্যান্য খবর
Paris