সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মান্দা সাবাইহাটে মোটরসাইকেল চোর আটক

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার, সাবাইহাট : নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাটে হাতে নাতে এক মোটরসাইকেল চোরকে আটক করেছে জনতা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে সাত টার দিকে এ ঘটনা ঘটে। ওই চোরের নাম ফরহাদ হোসেন, পিতার নাম মৃত আব্দুল করিম বলে জানিয়েছে অভিযুক্ত ফরাদ। তার বাড়ী রাজশাহীর পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া এলাকায়। উত্তেজিত জনতা উত্তম-মধ্যম দিতে থাকলে স্থানীয়রা উদ্ধার করে ইউপি ভবনে আটক রেখেছে।
সাবাইহাট থেকে মাঝে মধ্যে মোটরসাইকেল, চার্জার ভ্যান, সাইকেল চুরির ঘটনা ঘটে। বেশকিছু দিনপূর্বে মোস্তফা গার্মেন্টস এর সামনে থেকে গোলাম মোস্তফার পাল্সার মোটরসাইকেল চুরি যায়। গত ৫ অক্টোবর সাবাই হাট থেকে চার্জার ভ্যান চুরির ঘটনা ঘটেছিল। ভ্যানচালক মামলা করতে রাজি না হওয়ায়, চোরকে ছেড়ে দেয় থানা পুলিশ।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নাই। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান মুঠোফোনে জানান, ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানোর ব্যবস্থা করছি।


আরোও অন্যান্য খবর
Paris