সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

আলুর দাম নিয়ন্ত্রণে পবায় কোল্ড স্টোরেজে অভিযান

Paris
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

পবা প্রতিনিধি : রাজশাহীতে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে পবা উপজেলার বিভিন্ন বে-সরকারি কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহরাব হোসেন। এর মধ্যে শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার হিমালয় কোল্ডস্টোরে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন তিনি। উপজেলা তথ্যসূত্রে জানা গেছে, উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটি প্রতি সপ্তাহে আলুর দাম বৃদ্ধির সাথে কোন সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখার লক্ষ্যে আলুর বৃহদাকার সংরক্ষণকারীদের তালিকা, বর্তমান মজুতের পরিমাণ, মজুদকাল প্রভৃতি তথ্যবিবরণী পর্যবেক্ষণ করছে। সেই লক্ষ্যে হিমালয় কোল্ডস্টোরে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভাপতি মো. সোহরাব হোসেন জানান, সরকার সারা দেশে কোল্ডস্টোরের আলু মূল্য নির্ধারণ করে দিয়েছে। এই লক্ষ্যে বাস্তবায়নে বাজার দর নিয়ন্ত্রণ ও মজুদদারি ঠেকাতে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে আপডেট রাখবার কোন বিকল্প নেই। আলুর দাম বৃদ্ধিতে কোন সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে উপজেলার বিভিন্ন কোল্ডস্টোরে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। হিমালয় কোল্ডস্টোরে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আলু সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করে তুলছে এমন সম্পৃক্ততা পাওয়া গেলে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এসময় আমার সঙ্গে উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris