বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

মান্দায় স্কুলছাত্রের উপর বাজপাখির আক্রমণ!

Paris
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বাজপাখির আক্রমণে তাওহিদুল ইসলাম শিমুল (১২) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর মৎস্যজীবীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত তাওহিদুল ইসলাম শিমুল গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে চকরাজাপুর গ্রামের এরশাদ আলীর ছেলে বলে জানা গেছে।
শিক্ষার্থী শিমুলের বাবা এরশাদ আলী বলেন, বুধবার সকাল ৯টার দিকে ছেলে শিমুল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে এনায়েতপুর মৎস্যজীবীপাড়া এলাকায় সে বাজপাখির আক্রমণের শিকার হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, মৎস্যজীবীপাড়ার অদুরে শিক্ষার্থী শিমুলের বাইসাইকেলের চেইন পড়ে যায়। এসময় শিমুল সাইকেল থেকে নেমে তা ঠিক করছিল। হঠাৎ বাঁশ ঝাঁড়ে থাকা বিশাল আকৃতির একটি বাজপাখি তাকে আক্রমণ করে। শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন বাজপাখিকে মেরে শিমুলকে উদ্ধার করে। গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের শিক্ষক গোলাম শহীদ বলেন, ‘বাজপাখির আক্রমণের শিকার হয়ে শিক্ষার্থী শিমুল আহত হয়েছে এমন সংবাদ পেয়ে আমরা তার বাড়িতে গিয়েছিলাম। বর্তমানে সে সুস্থ আছে।’ বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালের জরুরী বিভাগে শিক্ষার্থী শিমুলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris