বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে আসামি ধরতে ধরতে গিয়ে হামলার শিকার ৬ পুলিশ সদস্য

Paris
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের পরোয়ানাভুক্ত আসামি আ.লীগ নেতা মিন্টু রহমানকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে ছয় পুলিশ সদস্য। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- গোমস্তাপুর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ, কনস্টেবল মানিক, আবদুর রব ও শামিম হায়দার। আহত আপর দুই পুলিশ সদস্য একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়ায় তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া গোমস্তাপুর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার নেতৃত্বে সাদা পোশাকের ছয় সদস্যের একটি পুলিশ দল আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানকে আটক করতে গেলে স্থানীয়রা পুলিশ সদস্যদের মারধর করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় মারধরে তিনিসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হন। লোকজন তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আহত পুলিশ সদস্যরা রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ইসতিয়াক আহমেদ জানান, পুলিশ সদস্যরা রাত সাড়ে ৭টার দিকে এসে চিকিৎসা নিয়ে চলে গেছেন। এরমধ্যে চারজনের নাম পুলিশ কেইসের খাতায় লিখা রয়েছে। আহত পুলিশ সদস্যরা বর্তমানে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অবস্থান করছেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদের মুঠোফোনে কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris