সর্বশেষ সংবাদ
মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’

ছাত্রীকে যৌন হয়রানির দায়ে চাকরি হারালেন জাবি শিক্ষক

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজকে স্থায়ীভাবে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য জানান। রহিমা কানিজ বলেন, গতকাল (গত মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় সানওয়ার সিরাজকে অপসারণের এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। সানওয়ার সিরাজ বিশ্ববিদ্যালয় থেকে আর কোনো ধরনের সুযোগ-সুবিধা পাবেন না বলেও জানান তিনি। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর সানওয়ার সিরাজের বিরুদ্ধে সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের এক ছাত্রী বিভাগের সভাপতি বরাবর যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। তদন্তের জন্য ২৫ সেপ্টেম্বর অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠান বিভাগীয় সভাপতি।

অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল তদন্ত কাজ শুরু করে। এ ছাড়া তদন্ত চলাকালে সানওয়ার সিরাজকে সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে সাময়িকভাবে বিরত রাখার সুপারিশ করে যৌন নিপীড়নবিরোধী সেল। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই সুপারিশের অনুমোদন দিয়ে সানওয়ার সিরাজকে সাময়িকভাবে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris