রবিউল ইসলাম, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার কৌশল শেখানো হয়। কৌশল শেখান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রকৌশলী সন্তজ কুমার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন, উপজেলা ইঞ্জিনিয়ার ইমতিয়াজ জাহিরুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল সহ নজিপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।