বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

বড়াইগ্রামে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

Paris
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় সুজলা রোজারিও (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ৯টার দিকে বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কের উপজেলার বনপাড়া হারোয়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তার বহনকারী ভ্যানে ধাক্কা দিলে সে সড়কের উপর পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় তার কোমড় ক্ষত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বনপাড়া পাটোয়ারী হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং সেখানে তার মৃত্যু হয়। নিহত সুজলা রোজারিও উপজেলার মাঝগাঁও বাহিমালি গ্রামের অনন্ত পিউরির স্ত্রী। সে তিন সন্তানের জননী। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মূর্মূ জানান, একটি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে তিনি আসছিলেন এবং পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।


আরোও অন্যান্য খবর
Paris