বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

মান্দায় শত্রুতার বলি পেয়ারা বাগান

Paris
Update : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

জসিম উদ্দিন : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের একটি পেয়ারা বাগান কেটে সাবাড় করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এসময় ওই বাগানের অর্ধশতাধিক কলা গাছসহ অন্তত ৫০ হাজার টাকার আঁখ কেটে নষ্ট করা হয়েছে। উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ও বুধবার দুপুরে দু’দফায় ওই বাগানের ক্ষতিসাধন করে প্রতিপক্ষরা। বাগান মালিকের দাবী এতে তার অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী হামিদুর রহমান চকদার বলেন, শ্রীরামপুর মৌজায় পৈত্রিক ও কবলামুলে পাওয়া ৫২ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। এর মধ্যে প্রতিপক্ষ আব্দুল কুদ্দুস গংরা ২৭ শতক সম্পত্তি দাবী করলে বিরোধ শুরু হয়। এনিয়ে নওগাঁ আদালতে একাধিক মামলা চলছে। হামিদুর রহমান চকদার আরও বলেন, ‘গত বুধবার ১০৭ ধারার একটি মমলার হাজিরা দিতে পরিবারের সবাই নওগাঁ আদালতে ছিলাম। আমরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা ভাড়াটিয়া লোকজন নিয়ে বিবাদমান সম্পত্তির অন্তত ৪৫০টি ফলন্ত পেয়ারা গাছ কেটে সাবাড় করে দেয়।’ তিনি অভিযোগ করে বলেন, আজ শুক্রবার সকালে দ্বিতীয় দফায় ওই সম্পত্তির দুই ধারে লাগানো অর্ধশতাধিক কলাগাছ ও অন্তত ৫০ হাজার টাকার আঁখ কেটে নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। জানতে চাইলে অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, ‘বিবাদমান সম্পত্তিতে আমাদের অংশ রয়েছে। তা না দিয়ে প্রতিপক্ষের হামিদুর রহমান পুরো সম্পত্তিই ভোগদখল করছে। তাই সম্পত্তির দখল নিতে পেয়ারা বাগান কেটে ফেরা হয়েছে।’ এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris