বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

সাড়ে ৩ হাজার টাকা বিদ্যুৎবিল বকেয়া থাকায় গ্রাহক জেলে!

Paris
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

পোরশা সংবাদদাতা : নওগাঁর পোরশায় মাত্র সাড়ে ৩ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আশরাফুল ইসলাম নামের এক পল্লী বিদ্যুৎ গ্রাহককে মামলা দিয়ে জেলে হাজতে পাঠানো হয়েছে। নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পোরশা জোনাল অফিসের ৯৪৬/৩৭৩৭ হিসাবধারী আবাসিক মিটারের ঐ গ্রাহক ৬মাসের বিদ্যু বিল পরিশোধ করতে ব্যর্থ হন। ৬মাসে তার বকেয়া পড়ে ৩হাজার ৭৪৬টাকা। গ্রাহক আশরাফুল ইসলাম উপজেলার নিতপুর শ্রীকৃষ্ণপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।
জানা গেছে, পল্লী বিদ্যু গ্রাহক আশরাফুল ইসলাম তার বাড়ির বিদ্যুৎ বিল গত ২০২২ সালের জুলাই হতে একই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ৬ মাসের ৩হাজার ৭৪৬ টাকা পরিশোধ না করায় তার সংযোগটি বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ। পরবর্তীতে তিনি ঐ বকেয়া পরিশোধ না করার কারনে তার বিরুদ্ধে আদালতে মামলা করে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ অফিস। এ ব্যাপারে পোরশা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সেকেন্দার আলীর বক্তব্য নেওয়ার জন্য মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, আদালতের আদেশ পেয়ে গত শনিবার তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris