৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পত্নীতলায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পত্নীতলায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
বিজ্ঞাপন

রবিউল ইসলাম, পত্নীতলা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে এক দফা এক দাবিতে নওগাঁর পত্নীতলা উপজেলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মেইন গেটের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ গ্রেড বাস্তবায়ন সমন্বয়ক পরিষদ এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচিতে উপজেলার সকল সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন