স্টাফ রিপোর্টার, লালপুর : বাংলাদেশের জাতীয় পতাকা এখন মহাশূন্যে উড়ছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সু-যোগ্য কণ্যা ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনা আমাদের মুক্তিযোদ্ধাদের সন্মানি ভাতা বাড়ীয়ে দিয়েছেন। বাংলাদেশ কোন মানুষ এখন না খেয়ে থাকে না। বয়স্ক, বিধাবা, মাতৃত্বকলীন ও শিশু ভাতার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। রুপপুর পারমানবিক প্রকল্প, মেট্রো রেল ও পদ্মা সেতু এখন দৃশ্য মান। উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
নাটোরের লালপুরে এবি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সন্মেলন প্রধান অতিথির বক্তব্যে নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে আঙ্গারীপাড়া মাদ্রাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের এর সভাপতিত্বে সন্মেলনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহামুদুল হক মুকুল, গোলাম কাউসার, আলাউদ্দিন আলাল,
সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান লাভলু প্রমুখ। সন্মেলন এ ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি করা হয় আব্দুল কাদের কে ও গোলাম মোস্তফা আসলাম কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।