বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

সংঘর্ষের জেরে রহনপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত

Paris
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

গোমস্তাপুর সংবাদদাতা : ছাত্র-দোকানদার সংঘর্ষের জের ধরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টশন চত্বরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত করেছে রেল কর্তৃপক্ষ। এর আগে গত বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করে পশ্চিম রেলের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগ। বিকেলে স্থানীয় দোকানদার ও ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে র‌্যাব ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে রহনপুর রেলস্টেশনের পাশের এলাকায় রেলওয়ে সম্পত্তির উপরে অবৈধভাবে বেশকিছু স্থাপনা গড়ে তুলে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন কতিপয় ব্যক্তি। ইতোপূর্বে বারবার নোটিশ দেওয়ার পরও তারা তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়া হয়। বিকেলের দিকে বেশ কিছু দোকানপাট উচ্ছেদের এক পর্যায়ে ছাত্র ও স্থানীয় দোকানদারদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে আমরা আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় উচ্ছেদ অভিযান স্থগিত করে দিই। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। প্রসঙ্গত: রহনপুর রেলস্টেশন চত্বরে পার্কিং তৈরির জন্য কিছু দোকানপাট উচ্ছেদের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। এ জন্য গত ১৯ সেপ্টেম্বর উচ্ছেদ নোটিশ জারি করে রেল কর্তৃপক্ষ। নোটিশ জারির পাশাপাশি একাধিকবার মাইকিং করে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা।

 


আরোও অন্যান্য খবর
Paris