বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

শাইখ রাজ্জাকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Paris
Update : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : গত রবিবার সিলেটে আহলে হাদিস অনুসারীদের অন্যতম নীতিনির্ধারক ও প্রখ্যাত আলেম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। গতকাল মঙ্গলবার বিকেলে শায়েখের জন্মস্থল সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাটে মানববন্ধন করেছে আহলে হাদিসের অনুসারী স্থানীয় আলেম, মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লীরা। এসময় বক্তব্য রাখেন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বিশ্বাস, মাদরাসাতুস সালাফিয়ার প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবিনগর দ্বিমুখী সরকারী বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বকর, কাশুমৌদ্দিনসহ আহলে হাদিসের অনুসারীরা।

মানববন্ধনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। তারা বলেন, সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে আহলে হাদিস নেতা ও ইসলামী বক্তা শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়িবহরে হামলা পরিকল্পিত। ঘটনার বর্ণনা দিতে গিয়ে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বড় ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলেন গত রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামী বিভিন্ন দাওয়াতে অংশগ্রহণ করে সিলেটে ফেরার পথে হামলার শিকার হন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।

এটি বর্বরোচিত ও ন্যাক্কারজনক একটি হামলা। ঘটনাটি বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। ইসলামের দাওয়াত পৌঁছে দিতে গিয়ে মতানৈক্য হওয়ায় কোন পক্ষ এই পরিকল্পিত হামলা চালিয়েছে বলে উল্লেখ করেন তিনি। আজ বুধবার দুপুর ৩ টায় রাজশাহীর আল-জামিয়া সালাফিয়াহ মাদ্রাসায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে রাজশাহী বিভাগীয় আহলে হাদিস নেতারা।


আরোও অন্যান্য খবর
Paris