৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পোরশায় বিজিবির মতবিনিময় সভা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পোরশায় বিজিবির মতবিনিময় সভা
বিজ্ঞাপন

পোরশা সংবাদদাতা : নওগাঁর পোরশায় ১৬ বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নিতপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন মাঠে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নিতপুর ক্যাম্পের জেসিও সুবেদার মুনসেদ আলী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৬ বিজিবির সিও লেঃ কর্ণেল মুহম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ও থানা অফিসার ইনচার্জ শাহিন রেজা। এসময় স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধীক জনসাধারন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সীমান্ত হত্যা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালান ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন