১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গ্রাহকের স্বর্ণ আত্মসাৎ সমবায় ব্যাংকের ৫ কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ৯:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
গ্রাহকের স্বর্ণ আত্মসাৎ সমবায় ব্যাংকের ৫ কর্মকর্তা গ্রেপ্তার
বিজ্ঞাপন

এফএনএস : গ্রাহকের গচ্ছিত স্বর্ণ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক আবদুল আলিমসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সকালে সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন দুদক উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। একই অভিযোগে গ্রেপ্তার পাঁচজনসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক আবদুল আলিম, সহকারী মহাব্যবস্থাপক (হিসাব) হেদায়েত কবীর, সাবেক প্রিন্সিপাল কর্মকর্তা ও সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের এসএস রোড শাখার ম্যানেজার মো. মাহাবুবুল হক, প্রিন্সিপাল কর্মকর্তা মো. ওমর ফারুক ও সিনিয়র কর্মকর্তা (ক্যাশ) নুর মোহাম্মদ।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে ২ হাজার ৩১৬ জন গ্রাহকের মোট ৭ হাজার ৩৯৮ ভরি ১১ আনা জামানত রাখা স্বর্ণ বিদ্যমান আইন-কানুন অনুসরণ না করে, অসাধুভাবে আত্মসাতের চেষ্টা করেন। টাকার অঙ্কে যার পরিমাণ ৪০ কোটি ৮ লাখ ৬০ হাজার ৮৮৮ টাকা। এর মধ্যে ভুয়া ব্যক্তিকে প্রকৃত ব্যক্তি সাজিয়ে ১১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৬৮৬ টাকার স্বর্ণ আত্মসাৎ করেছেন বলে দুদকের অভিযোগে জানানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন