বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

লালপুরে মাদ্রাসা ও বাড়ীর আসবাবপত্র ভাঙচুর

Paris
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরে লালপুরে তা’লিমুল কুরআন আয়েশা বালিকা মাদ্রাসা ও বাড়ীর আসবাবপত্র ভাঙচুর সহ লুটপাট করেছে দুর্বৃত্তরা। লালপুর সদরে বালিতিতা ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যর্থনার পরের দিন ওই মাদ্রাসা ভাঙচুর সহ জাবেদ আলীর বাড়ীর আসবাবপত্র ভাংচুরসহ স্বর্ণের গহনা ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এঘটনায় উভয় পক্ষ থানায় ও আদালতে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। সরজমিনে গিয়ে মাদ্রাসাসহ বাড়ীর আসবাবপত্র ভাঙচুর দেখা গেছে। মতামত, মামলার বাদী হাফিজা বেগম বলেন, জুলু ও ইমরান সহ বেশ কয়েকজন যুবক মাদ্রাসা ভাংচুর করে এসে আমাদের বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে এবং স্বর্ণের গহনা সহ টাকা লুটপাট করে নিয়ে গেছে। তিনি দোষীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আর মাদ্রাসার শিক্ষকীকা রিমা বেগম বলেন,বাচ্চারা আরবি ও কুরআন শরীফ পড়ছিল। তিনি আরো বলেন, মাদ্রাসা ভাংচুরের সময় বাচ্চারা ভয় পেয়ে আতংকিত হয়ে যায়। এবিষয়ে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন, এক পক্ষ থানায় এবং অপর পক্ষ আদালতে মামলা দায়ের করেছেন। তিনি আরো বলেন, এঘটনায় আদালতে ৬ জন হাজির হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris