মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

নাসিমপুত্র জয়’র এমপি হিসেবে শপথ আজ

Paris
Update : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

এফএনএস : সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এমপি হিসেবে শপথ নেবেন আজ সোমবার। এদিন বিকেল ৪টায় সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার একাংশ) থেকে নির্বাচিত এই এমপিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখার সহকারী পরিচালক নুরুল আবছার কাজল এ তথ্য নিশ্চিত করেন।

১২ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিম রেজা পেয়েছেন মাত্র ৪৬৮ ভোট। ওই আসনে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন।

১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গত ১৩ জুন এ আসনের এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ।


আরোও অন্যান্য খবর
Paris