বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

নাটোরে আ’লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত ৮

Paris
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

নাটোরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি হামলায় আটজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর সদর উপজেলার মাঝদিঘা গ্রামে এ ঘটনা ঘটে। নাটোর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত আওয়ামী লীগ কর্মী রমজান আলী জানান, দুপুরে বিএনপির কিছু নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে এসে তাদের বাড়িতে ভাঙচুর চালান। এ সময় বাধা দিতে গেলে তিনিসহ চারজন আহত হন। গুরুতর আহত রবিউল, রমজান ও রাজ্জাক নামের তিনজনকে রাজশাহী মেডিকেলে পাাঠানো হয়েছে। তিনি বলেন, এলাকায় কারও সঙ্গে তাদের বিরোধ নেই। আওয়ামী লীগ করেন এটাই অপরাধ। তবে স্থানীয় বিএনপি নেতা মুক্তা ভাষ্যমতে, গত বৃহস্পতিবার বিকেলে বিএনপির কিছু ছেলের সঙ্গে আওয়ামী লীগ কর্মী রমজানের ছেলের বাগবিতণ্ডা হয়। বিষয়টি তাকে জানানো হলে তিনি সবাইকে শান্ত হতে বলেন। বলা হয় গতকাল শুক্রবার সকালে স্থানীয়ভাবে এর সমাধান হবে। তবে সকালে না বসে জুমার নামাজের পর বসে সমাধানের কথা বলা হয়। এরপর তারা নামাজ পড়তে মসজিদের দিকে গেলে রমজানের বাড়ির সামনে আওয়ামী লীগের একদল কর্মী তাদের ওপর হামলা চালায়। এতে বিএনপিকর্মী শহিদুল, ইলিয়াস, নাজিম আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নাটোর থানার ওসি মিজানুর রহমান বলেন, এখনো তিনি অভিযোগ পাননি। তবে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris