বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

Paris
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাক খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইদ্রিস আলী ছেলে ফানু (৪৫) এবং একই এলাকার হেরাস আলীর ছেলে আবদুর রাজ্জাক খুদু (৪৬)। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরি কিবরিয়া জানান, সোনাপুর এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক ফানু ও খুদু মারা যান। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris