বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

সিরাজগঞ্জে শিশুকে শ্বাসরোধে হত্যা

Paris
Update : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : সিরাজগঞ্জের সলঙ্গার রতনকান্দি থেকে সুমন (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের রতনকান্দি মাঠের ভেতরে রাখা গাছের ডালপালা ভেতর থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু সুমন থানার রতনকান্দি পূর্বপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও হোড়গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সলঙ্গা থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, রতনকান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে সুমনকে রাত থেকে পাওয়া যাচ্ছিল না।

গতকাল মঙ্গলবার ভোরে বাড়ির পাশে একটি জমিতে ইউক্যালিপটাস গাছের ডালপালার ভেতর থেকে শিশুটির লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। স্থানীয়রা জানান, নিহত শরিফুলের বাবার সঙ্গে একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র হারুন-অর-রশিদ কালু আলী, আবদুস সালাম, মোখলেসুর রহমান, মুকুল হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে শিশুটি খুন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris