বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

রংপুর কারাগারে বন্দির মৃত্যুর ঘটনায় দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Paris
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

রংপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হয়েছেন অর্ধশতাধিক বন্দি। খবর পেয়ে সেনা ও র‌্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কারাগার সূত্রে জানা গেছে, রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক বাহারুল ইসলাম নামে এক বন্দি শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর কারাগারে ছড়িয়ে পড়লে বন্দিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারা কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলায় ওই বন্দি মারা গেছেন বলে অভিযোগ তোলা হয়। এ সময় বন্দিদের মধ্যে দুপক্ষে বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাপুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে আহত হন অর্ধশতাধিক কারাবন্দি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়। খবর পেয়ে জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বেলা ১২টায় রংপুর কেন্দ্রীয় কারাগারে আসেন। এরপরেই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সেনা ও র‌্যাব সদস্যরা কারাগারে আসেন। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হৃদরোগে এক বন্দির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কারাগারে দুই গ্রুপে সংঘর্ষ বাঁধে। পরে সেনা ও র‌্যাব সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris