৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাচোলে দুর্বৃত্তরা কেটে ফেলল কলেজের গাছ

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নাচোলে দুর্বৃত্তরা কেটে ফেলল কলেজের গাছ
বিজ্ঞাপন

নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মির্জাপুর কলেজের ৯টি আম ও ২টি নারকেল গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ৮ আগষ্ট বিকেলের দিকে দুর্বৃত্তরা কলেজ চত্বরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গাছ গুলো কেটে সাবাড় করে রেখে যায়। তিনি ধারণা করছেন, পূর্বের কলেজ পরিচালনা কমিটির সাথে মনোমালিন্য থাকায় তারা লোকজন দিয়ে এই গাছ গুলো কাটা হয়ে থাকতে পারে। এব্যাপারে নাচোল উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন অভিযোগ পেয়েছি। বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন