বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

শিবগঞ্জে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন, লুষ্ঠিত মালামাল হস্তান্তর

Paris
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ালাভাঙা-ছত্রাজিতপুর ইউনিয়ন ও শিবগঞ্জ পৌরসভার আংশিক এলাকা নিয়ে ৫১ সদস্য বিশিষ্ট সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। রোববার (১১ আগস্ট) দুপুরে নয়ালাভাঙা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক চত্বরে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশরাফুল হকের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ স্থান পেয়েছেন। এছাড়া শেখ হাসিনার পদত্যাদের পর শিবগঞ্জ পৌরসভার মর্দানা ও নয়ালাভাঙা থেকে লুট হওয়া দুটি ছাগল, ছয় বস্তা পেঁয়াজ-রসুন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশরাফুল হক। একই সময় অসহায় দুজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সন্ত্রাসের জনপদ মর্দানা ও নয়ালাভাঙা এলাকায় কেউ যদি বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করে তাহলে সন্ত্রাস প্রতিরোধ কমিটির মাধ্যমে তাদেরকে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে। দলমত নির্বিশেষে এলাকায় সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে ঐক্য গড়ে তোলার আহবানও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনারুল ইসলাম, ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিফুল ইসলাম তারিফ মাস্টার, নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী, শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম আজম ও সাবেক কাউন্সিলর সফিকুল ইসলাম পাসবানসহ স্থানীয় বিএনপি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট তোহরুল ইসলাম।


আরোও অন্যান্য খবর
Paris