বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৯৪ কৃষকের মাঝে বকনা গরু বিতরণ

Paris
Update : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৯৪ জন কৃষকের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে এসব গরু বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো.শহীদুজ্জামান সরকার এমপি।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ডা.আনোয়ার সাহাদৎ,জেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা.মহিউদ্দিন,ভাইস চেয়ারম্যান সোহেল রানা,উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা.এমরান হোসেন,উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন,সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.রিপন রেজা উপকারভোগি কৃষক জুলিয়াস হেমরম প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris