বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

ধামইরহাটে দোকানে ঢুকে পড়লো ট্যাক্টর!

Paris
Update : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে অবৈধ ট্যাক্টর। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধামইরহাট পূর্ব বাজার চৌধুরী মার্কেটে এ ঘটনা ঘটে। উপজেলার শীমুলতলী ঘাট থেকে বালু বোঝাই একটি ট্যাক্টর জয়পুরহাটে যাচ্ছিল। পথে ধামইরহাট পূর্ব বাজার অতিক্রম করার সময় দ্রুত গতির ট্যাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শে একটি ভ্যানকে ধাক্কা মেরে বারান্দা ভেঙ্গে দোকানে প্রবেশ করে।

এতে চৌধুরী মাকের্টের অনেক ক্ষতি হয়। ট্যাক্টরের ধাক্কায় গুরুতর জখম ভ্যান চালক ইসমাইল হোসেন ঝাড়ু (৫৯) কে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত ভ্যানচালকের বাড়ী উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রুপনারায়পুর গ্রামে। পরে পুলিশ এসে ট্যাক্টরটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।


আরোও অন্যান্য খবর
Paris