সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী নগরীতে যৌথ অভিযানে শতাধিক গ্রেপ্তারের গুঞ্জন, আরএমপির দাবি ১৮ জন

Paris
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ১৮ জনকে আটক করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃত কয়েকজন ছাড়াও তাদের অভিভাবক এবং আরএমপির একটি গোপন সূত্র বলছে, এ সময়ের মধ্যে মহানগরীর বিভিন্ন স্থান থেকে প্রায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই বিএনপি-জামায়াতের। তবে এ তথ্যটি সঠিক নয় দাবি করে আরএমপির মিডিয়া সেল বলছে- মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (০২ জুলাই) সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তবে আটককৃতদের সংখ্যা জানালেও তাদের নাম পরিচয় জানাননি আরএমপি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহানগরীর বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ৯, মতিহার থানা ২, এয়ারপোর্ট থানা ১, কর্ণহার থানা ১ জন ও ডিবি শাখা পুলিশ ৪ জনকে আটক করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে শুক্রবার দুপুরে নিশ্চিত করেছেন আরএমপি। আর জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে মহানগরীতে জনসাধারণের একক বা সংঘবদ্ধভাবে সকল প্রকার চলাচলের উপর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) জারীকরা সান্ধ্য আইন (কারফিউ) শান্তিপূর্নভাবে পালিত হচ্ছে। এ বিষয়ে আরএমপির পক্ষ থেকে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা-২ এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারীকৃত চলমান কারফিউ শনিবার (৩ আগস্ট) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল করা হয়েছে।
এদিকে ঘোষিত চলমান কারফিউ পরিস্থিতিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রাজশাহী মহানগরীর কোন স্থানে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আর শুক্রবার দিনভর বৃষ্টির কারণে এমনিতেই রাস্তাঘাটে জনগনের উপস্থিতি অনেক কম লক্ষ্য করা গেছে। আর চলমান পরিস্থিতির কারণে রাজশাহীর অর্থনীতি একেবারেই ভেঙ্গে পড়েছে।


আরোও অন্যান্য খবর
Paris