বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

লালপুরে পদ্মাচরে ৩৫ হাজার গাছের চারা রোপণ

Paris
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুর উপজেলা বন বিভাগের আয়োজনে পদ্মার চরাঞ্চলে ৩৫ হাজার বিভিন্ন প্রজাতের গাছের চারা রোপণ করা হয়েছে। বন বিভাগ অফিসের মাধ্যমে এই তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ একটি জাম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর থানার ওসি নাছিম আহমেদ,লালপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, আওয়ামীলীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা বন বিভাগের কর্মকর্তা এ,বি,এম আব্দুল্লাহ, সাংবাদিক শাহ আলম সেলিম,আব্দুল মোত্তালেব রায়হান প্রমুখ। বন বিভাগের আয়োজনে চরাঞ্চলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এসময় তিনি সামাজিক বনায়নের ৩২ জন সদ্যসর প্রতি জনের হাতে ৩৯ হাজার ৩শ ৮৮ টাকার চেক তুলে দেন।


আরোও অন্যান্য খবর
Paris