সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

রাজশাহীর মধ্যশহর দিয়ে রাতের আঁধারে বালু তুলছেন কে?

Paris
Update : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের দেওয়া আদেশ অমান্য করে রাজশাহীতে অবৈধভাবে বালু তুলছেন আওয়ামী লীগ নেতা রজব আলী। রাতের আঁধারে ইজারা বহির্ভুত এলাকা থেকে বালু তুলে নগরের মধ্যশহর তালাইমারী ঘাট দিয়ে পরিবহন করছেন তিনি। এজন্য তিনি পদ্মার বুকে তৈরী করেছেন রাস্তাও। পদ্মা নদীর দিয়াড়খিদিরপুর ও চরশ্যামপুর বালু মহালের ইজারা নিয়েছেন আওয়ামী লীগ নেতা রজব আলী। তিনি রাজশাহী সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২। এছাড়াও তিনি ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গতকাল সোমবার সকালে তালাইমারি ঘাটে গিয়ে দেখা গেছে, একটি বাঁশ বেঁধে রাস্তায় বেরিকেট দেওয়া রয়েছে, যাতে পদ্মার বুকে যে রাস্তা তৈরী হয়েছে সেখানে গাড়ি যেতে না পরে। তবে ওই রাস্তায় গাড়ি চলাচল ও পড়ের নিচের চর থেকে বালু তোলার চিহ্ন রয়েছে। ইজারা বহির্ভুত এলাকায় পদ্মা পাড়ের নিচ থেকেই এই বালু তোলা হচ্ছে। তলাইমারি ঘাট এলাকায় বসবাসকারি রমজান আলী বলেন, রোববার রাত ৯টার পর থেকে ভোর পর্যন্ত প্রায় অর্ধশত ট্রাক বালু পরিচহন করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতে এভাবেই বালু উত্তোলন করা হচ্ছে। রাতে গাড়ির শব্দে তারা ঘুমাতে পারছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে মেসার্স রজব অ্যান্ড ব্রাদার্সের মালিক আওয়ামী লীগ নেতা রজব আলী একটি অনুষ্ঠানে আছি বলে ফোন কেটে দেন। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, তালাইমারি এলাকা দিয়ে কোনভাবেই বালু উত্তোলন করতে দেয়া হবে না। রাতে সেখান দিয়ে কেউ বালু উত্তোলন করছে কিনা জানা নেয়। তবে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সেটি খতিয়ে দেখা হবে কারা এ কাজ করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। রাজশাহী পরিবেশ ঐক্য আন্দোলন পরিষদের উপদেষ্টা ডা. মাহফুজুর রহমান বলেছেন, তালাইমারী একটি জনবহুল এলাকা। সেই এলাকার জলাধার বন্ধ করে সড়ক বানিয়ে ট্রাক ও ডাম্পারে বালু পরিবহন করা হলে গোটা নগরীতে এর প্রতিকূল প্রভাব পড়বে। ইজারাদার তাদের তৎপরতা বন্ধ না করলে তারা তা বন্ধে আন্দোলন গড়ে তুলবেন।

জানা গেছে, রজব আলী তার বালুমহাল থেকে ৬ কিলোমিটার দুরবর্তী কাজলা মৌজার তালাইমারীতে বালু মজুদের পর পরিবহনের নির্দেশনা চেয়ে গত ৩০ নভেম্বর হাইকোর্টে একটি রিট পিটিশন করেছিলেন। রিট পিটিশন নং-৯৫১৪/২০২০। গত ৪ জানুয়ারি হাইকোটের দ্বৈত বেঞ্চ রাজশাহী জেলা প্রশাসকের ওপর রুল জারি করে এই আবেদন নিস্পত্তির আদেশ দেন। ১৭ জানুয়ারির মধ্যে রুলের জবাব দিতেও বলা হয়। উচ্চ আদালতের এই আদেশে রিটকারীর আবেদনকৃত বিষয়ে সুনির্দিষ্ট কোন নির্দেশনা অথবা আদেশ না দিলেও ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স রজব অ্যান্ড ব্রাদার্স এর মালিক রজব আলী ইজারা বহির্ভুত এলাকা পদ্মা নদীর কাজলা মৌজার তালাইমারী এলাকায় বালু আহরণ শুরু করেন।

একই সঙ্গে বালু পরিবহনের জন্য নদীর চলমান জলধারা বন্ধ করে সড়ক তৈরি করেন। তবে গত ১১ জানুয়ারি রাজশাহী জেলা প্রশাসক এক চিঠিতে উচ্চ আদালতের রুলের আইনী জবাব দেন। তাতে উল্লেখ করা হয়, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এবং বালু ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা-২০১১ অনুযায়ী মেসার্স রজব অ্যান্ড ব্রাদার্সের করা রিট আবেদনটি আইনগতভাবে মঞ্জুর বা বাস্তবায়নের সুযোগ নেই। ফলে তা নথিজাতের মাধ্যমে নিস্পত্তি করা হয়। জেলা প্রশাসকের এ চিঠির অনুলিপি রজব আলীকেও দেওয়া হলে তিনি বালু তোলা বন্ধ করে দেন।


আরোও অন্যান্য খবর
Paris