৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে পদ্মা নদীতে ৩ শিশু নিখোঁজ

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে পদ্মা নদীতে ৩ শিশু নিখোঁজ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোর লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দিপু (১২) ও অপু (১০) দুই ভাই সহ জয় (১০) নামের ৩ শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নিখোঁজ ওই দুই ভাই উপজেলার মহেশপুর সরকার পাড়া গ্রামের কালাম সরদারের ছেলে এবং অন্য জন রামকৃষ্ণপুর গ্রামের স্বপনের ছেলে। জানা যায়,লালপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা¯’লে গিয়ে উদ্ধার তৎপরতা চালা”েছ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই শিশুদের উদ্ধার করতে পারিনি। লালপুর থানার ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন