বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

ধামইরহাটে বেড়া ভেঙ্গে গৃহবন্দী পরিবারকে মুক্ত করলো প্রশাসন

Paris
Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

নওগাঁর ধামইরহাটে ৩ মাস গৃহবন্দী পরিবারকে মুক্তি দিতে প্রভাবশালীর দেয়া বেড়া ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন। প্রতিহিংসার শিকার হয়ে প্রভাবশালী একটি পরিবারকে ৩ মাস গৃহবন্দি করে রেখেছে এমন খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশের হওয়া পর উপজেলা প্রশাসনের দৃষ্টিতে আসলে ইউএনও আসমা খাতুন প্রভাবশালী দেয়া বাঁশ ও কাটার বেড়া গুড়িয়ে দিয়েছেন। গনমাধ্যম ও উপজেলার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী এনতাজ আলী।
জানা গেছে, গত রমজান মাস থেকে খেলনা ইউনিয়নের উদয়শ্রী গ্রামের রোস্তম আলীর ছেলে এনতাজ আলীর পরিবার প্রভাবশালী আবদুল কাইয়ুম ও আবদুল হাই গং এর দারা শত্রুতার শিকার হয়ে গৃহবন্ধী হন। উপায় না পেয়ে কলা গাছের ভেলায় ও পুকুরের পানিতে সাঁতার কেটে বাড়ী থেকে বের হন এনতাজ আলী ও তার পরিবার। এ-সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। দৈনিক খোলা কাগজ সমকাল, ভোরের দর্পন, ডেলটা টাইম, দুরন্ত সংবাদ, জয় টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে খবরটি দেখার পর ইউএনও আসমা খাতুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে বাঁশের বেড়া গুড়িয়ে দেন এবং প্রকৃত ঘটনা শুনে শান্তিপূর্ণ পরিবেশে উভয়ের মধ্যে আপোশ করে দেন। এ সময় খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, ইউপি সদস্য মিলন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন, ‘বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পারি যে, এনতাজ আলী তার পরিবার নিয়ে ৩ মাস যাবত গৃহবন্ধী আছে, ঘটনা প্রত্যক্ষ করতে সরেজমিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে শান্তিপূর্ণ পরিবেশে উভয়ের চলাচলের রাস্তার বেড়া সরিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়া স্বাধীন বাংলাদেশে সবাই স্বাধীন ভাবে বাঁচবে এটাই উপজেলা প্রশাসনের প্রত্যাশা।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris