রবিউল ইসলাম, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সবুজে আমরা সংগঠন উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকালে মাটিন্দর ইউনিয়নের বিভিন্ন রাস্তার পাশে গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ‘সবুজে আমরা সৌন্দর্যে আমরা পরিবেশ রক্ষায় আমরা’ এই স্লোগানকে ধারণ করে সবুজে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মেহেদী হাসান বকুল এবং মানিক (মাহিন) উদ্যোগে মাটিন্দর ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন প্রায় ২০জন বৃক্ষপ্রেমী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পত্নীতলা শেষ সীমান্ত সুরহট্টি গ্রামে নিম, জারুল, জাম, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, আমলকী, জলপাই সহ বিভিন্ন ধরনের ঔষধি বোনজ ফুল ফল গাছ লাগানো হয়েছে। পরবর্তীতে আরও গাছ তাদের সংগঠন থেকে লাগানোর পরিকল্পনা রয়েছে। তারা জানান, পত্নীতলা উপজেলা বন বিভাগ পাইকবান্দা রেঞ্জ বিট কর্মকর্তা ও নজিপুর পরিবারের এডমিন রবিউল ইসলাম শুভ বৃক্ষরোপণে সহযোগিতা করেছেন।