সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে হেরোইনসহ গ্রেপ্তার ৩

Paris
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ১১ জুলাই গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রাম হতে সকাল ৭ টার দিকে তিনজন মাদককারবারিকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিৎ করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম। গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম মো: ইউনুস আলী (৪৫), মো: ইসাহাক আলী @ বিপ্লব (৩৫) ও মো: ইমান আলী (১৯)। মো: ইউনুস আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামের মো: সাজ্জাদ আলীর ছেলে, মো: ইসাহাক আলী @ বিপ্লব একই জেলার একই থানার একই গ্রামের মো: আব্দুস সাত্তারের ছেলে এবং মো: ইমান আলী একই জেলার একই থানার একই গ্রামের মো: ইউনুসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার ডিবি’র এসআই মাহাবুব আলম ও ফোর্সসহ ১১ জুলাই ভোর সাড়ে ৪ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী মহিষালবাড়ী বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মহিষালবাড়ী গ্রামের অভিযুক্ত মো: মো: ইউনুস আলীর পাকা বসতবাড়ির ভিতর আঙ্গিনায় কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ওসি, ডিবি, মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই মাহাবুব আলম ফোর্সসহ ডিবি পুলিশের একটি টিম সকাল সাড়ে ৬ টার দিকে অভিযান পরিচালনা করে।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: ইউনুস আলীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডানপার্শ্বের কোচের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামিবর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, ওপর দুইজন অভিযুক্ত মো: ইসাহাক আলী @ বিপ্লব ও মো: ইমান আলীকে সহযোগী আসামি হিসেবে গ্রেফতার এবং ১ নম্বর অভিযুক্ত ও ২ নম্বর অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris