৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাচোলে ইলামিত্র সংগ্রহশালা পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নাচোলে ইলামিত্র সংগ্রহশালা পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার
বিজ্ঞাপন

নাচোল থেকে প্রতিনিধি :  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভারতীয় হাই কমিশনার শ্রী মনোজ কুমার নাচোলের রানী ইলামিত্রের স্মৃতি সংগ্রহশালা পরিদর্শণ করেছেন। মঙ্গলবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় নাচোলের নেজামপুর ইউপির রাওতাড়ায় স্থাপিত রানী ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শনে আসেন তিনি। তাঁর সফরসঙ্গি হিসেবে ছিলেন চাঁপইনবাবগঞ্জ চেম্বার্স এন্ড কমার্সের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ ও তারঁ কার্যালয়ের কর্মকর্তাগণ। রাওতাড়ায় পৌঁছিলে তাঁকে স্বাগত জানান সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান। পরিদর্শনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার উপস্থিত ছিলেন। ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন শেষে নাচোল পৌরসভায় পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু ও উপস্থিত কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন। নাচোল উপজেলা প্রশাসন ও পৌর মেয়র ভারতীয় হাই কমিশনার শ্রী মনোজ কুমারের নিকট ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগিদের ভিসা জটিলতার বিষয়টি বিবেচনার আহ্বান জানান। অন্যদিকে ভারতীয় হাই কমিশনার নাচোল উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের প্রদেয় সুবিধা নিশ্চিতের জন্য উপজেলা প্রশাসন ও পৌর মেয়রকে অনুরোধ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন