৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাটোরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ৫:৩০ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত, আঞ্চলিক
নাটোরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
বিজ্ঞাপন

নাটোর প্রতিনিধি : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, “আদালতে বিচারপ্রার্থীদের আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত নিরাপদ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক জেলায় আদালত ভবনের সাথে ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা বিচার প্রার্থীদের সমস্যা সমাধানে সারাদেশে ‘ন্যায়কুঞ্জ’ স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেন। ‘ন্যায়কুঞ্জে’ মায়েরা শিশুদের দুগ্ধপান করাতে পারবেন। বিচারপ্রার্থী যারা আদালতে আসেন, তাদের বসার জন্য এটি স্থাপন করা হয়েছে। এই স্থাপনা তৈরির মধ্য দিয়ে বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘব হবে।” মঙ্গলবার (২৫ জুন) নাটোর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ৪৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বিচারপ্রার্থীদের “ন্যায়কুঞ্জ” উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি রুহুল কুদ্দুস, হাইকোর্ট বিভাগের রেজিষ্ট্রার মুন্সি মো: মশিয়ার রহমান, নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু, আপীল বিভাগের রেজিষ্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া, পুলিশ সুপার তারিকুল ইসলাম, বিভিন্ন পদস্থ বিচারকবৃন্দসহ সরকারি কৌশলী এবং আইনজীবীগণ উপস্থিত ছিলেন। ন্যায়কুঞ্জ পরিদর্শন করে তিনি আদালত প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপন করেন। পরে নাটোর জেলা আইনজীবী সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন