মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় সংযোগের শীতবস্ত্র বিতরণ

Paris
Update : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ কানেক্টিং পিপল’। রোববার দুপুরে নাভানা গ্রুপের অর্থায়নে ডু সামথিং ফাউন্ডেশনের সহযোগিতায় শতাধিক কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের এজিএম আফজাল ইবনে নাজিম। তিনি বলেন, শীত বাড়ছে।

এখনি শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাই শীতার্ত মানুষকে উষ্ণতা দিতে পারে। অনুষ্ঠানে ‘সংযোগ কানেক্টিং পিপল’র স্বেচ্ছাসেবী আমিনুল ইসলাম জানান, সংযোগের মাধ্যমে আমরা মান্দার অসহায় প্রবীণ মানুষদের কম্বল বিতরণ করছি। আমরা চাই দেশের একজন প্রবীণও যেন শীতে কষ্ট না পান। সংশ্লিস্ট সুত্র জানায়, ‘সংযোগ কানেক্টিং পিপল’ এর শীতবস্ত্র ব্যাংকের মাধ্যমে দেশের ১৫টি জেলায় সাড়ে ৩ হাজার বিভিন্ন বয়সের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris