বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

লালপূরে চরাঞ্চলের প্রবেশ পথের কালভাট ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগ

Paris
Update : শনিবার, ২২ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার, লালপুর : অবৈধ মাটি ভর্তি ড্রাম ট্রাকে নাটোরের লালপুর সদরের চরাঞ্চলের প্রবেশ পথের একটি কালভাট ভেগে যাওয়ার এলাকাবাসীর দুর্ভোগে পড়েছে। ভাঙ্গা কালভাটের উপর বালি মাটি দেওয়া হয়েছে। এতে যে কোন সময় প্রাণহানির ঘটনার আশংকা দেখা দিয়েছে। এদিকে স্থানীয় ভূমিদস্যুদেরা দীর্ঘ দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও থানা ভবন সহ প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের রঙিন ঘরের পাশে পদ্মার চরাঞ্চলে অবৈধ ভাবে বালু মাটি উত্তোলন করে আসছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ইটভাটাসহ বিভিন্ন স্থাপনায় এসব অবৈধ বালু মাটি বিক্রি করা হয়। তবে ভূমিদস্যুদের নাম বলতে চাইনি স্থানীয়রা। মতামত,ব্যাটারি চালিত ভ্যান চালক কাশেম ও আমির শেখ সহ অন্যান্যরা বলেন, বন্যার পানি বাহির হওয়ার জন্য সাঁকো টি দেওয়া হয়। সাঁকো টি ভেঙে যাওয়ায় পানি জমে থাকবে। এতে স্কুলের শিক্ষার্থীরা সহ এলাকা বাসীর চলচলের জন্য ভুগান্তিতে পড়তে হবে। আর চরাঞ্চলের বাসিন্দা বকুল বলেন, অবৈধ বালু মাটি ভর্তি ড্রাম ট্রাক চলাচলের জন্য ব্রীজ টি ভেঙে গেছে। বিষয়টি থানার ওসিকে জানিয়েছি। তিনি কোন ব্যবস্থা নেননি। এবিষয়ে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন, বিষয়টি দেখছি।


আরোও অন্যান্য খবর
Paris